জীবন অনুভবে (Jibon Onuvobe)

Showing posts with label Water Colour. Show all posts
Showing posts with label Water Colour. Show all posts

Sunday, 28 December 2014

Fish Study

Fish Study
Water Colour on Paper
Posted by Unknown at 2:15:00 pm No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: Water Colour
Location: kamalgate road, Chittagong, Bangladesh

Fish Study

Fish Study
Water Colour on Paper
Posted by Unknown at 2:12:00 pm No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: Water Colour
Location: Kamal Gate Road, Chittagong, Bangladesh

Narayangonj

Narayangonj
Water Colour on Paper
Posted by Unknown at 2:11:00 pm No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: Water Colour
Location: Narayanganj, Bangladesh

Charukola chottor

Charukola chottor
Water Colour on Paper
Posted by Unknown at 2:10:00 pm No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: Water Colour
Location: Faculty of Fine Arts, University of Dhaka, Kazi Nazrul Islam Avenue, Dhaka, Bangladesh

Bandarban

Bandarban
Water Colour on Paper
Posted by Unknown at 2:07:00 pm No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: Water Colour
Location: Bandarban, Bangladesh

Mongla

Mongla
Water Colour on Paper
Posted by Unknown at 2:06:00 pm No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Labels: Water Colour
Location: Mongla, Bangladesh
Older Posts Home
Subscribe to: Posts (Atom)

Labels

  • Conceptual Drawing (10)
  • Drawing (9)
  • Installation (9)
  • Painting (41)
  • Performance (2)
  • Photography (4)
  • Water Colour (6)

About Me

Unknown
View my complete profile

Archive

  • ▼  2018 (4)
    • ▼  June (4)
      • Portrait-mili
      • Portrait- emu
      • Portrait-Asad
      • Landscape- Jahangirnagar University
  • ►  2015 (11)
    • ►  January (11)
  • ►  2014 (67)
    • ►  December (67)

What is art ?

সমকালীন শিল্পচিন্তা

সমকালীন শিল্পচিন্তা

সমকালীন শিল্পীদের শিল্পকর্মে দেশ, জাতিগত সীমানার গন্ডি পেরিয়ে ভাবনার সীমা আরো প্রসারিত হয়েছে। সারা পৃথিবীতেই এর প্রসারণ ঘটছে। প্রাচ্য-পাশ্চাত্য সব দেশে প্রকাশের কিছু সাধারণ বৈশিষ্ট্য লক্ষ করা গেলেও শিল্পীর ব্যক্তিগত উপস্থাপন আর ঐতিহ্যগত কিছু অনুষঙ্গের দরুন শিল্পীদের শিল্পকর্মে বৈচিত্র্য লক্ষ্য করা যায়। ফলে ব্যক্তিগত ও জাতিগত স্বাতন্ত্র্যও নির্ধারিত হয়। একইসাথে আজকের আধুনিকতা উত্তর সময়কে কেবলমাত্র চিত্রকলা বা ভাস্কর্যের মাধ্যমে পরিপূর্ণভাবে প্রকাশ করা যাচ্ছেনা। ইনস্টলেশন, পারফরমেন্স, সাইট স্পেসিফিক আর্ট ইত্যাদির প্রচলন তাই সময়েরই অনিবার্যতা। সামাজিক অবস্থা প্রতিনিয়ত বদলায়। কখনো ধীর গতিতে আবার কখনো দ্রুতলয়ে বদলায় সমাজ। সমকালীন শিল্পধারণার বদল এই বদলেরই সাথে সম্পৃক্ত।
“কোনো শিল্পী যদি বিশ্বাস করে, তার কর্তব্য এমন ধরনের শিল্প সৃষ্টি করা যা সমাজের পরিবর্তন বা বিপ্লব আনবে এবং অন্য কোনো শিল্পী যদি মনে করে তার কর্তব্য রস অনুভূতির প্রকাশ করা, প্রকাশের জন্য প্রকাশ, বিশেষ কোনো সামাজিক দায়িত্ব পালনের জন্য প্রকাশ করা নয়, তাহলে তাদের বিষয়বস্তু নির্বাচন এবং প্রকাশভঙ্গি পৃথক হতে বাধ্য, যে শিল্পী মূলত রস এবং আনন্দ সৃষ্টির জন্য কল্পনার উপর নির্ভর করে, বাস্তব অবস্থাকে বিকৃত বা গোপন করে আর যে শিল্পী মূলত জনচেতনা সৃষ্টির জন্য বাস্তবকে, বা বাস্তবের বিশেষ একটি অংশকে, অভিজ্ঞতার ভিত্তিতে আবেগপূর্ণভাবে প্রকাশ করে তাদের শিল্পকর্ম ভিন্ন হতে বাধ্য। শিল্পীর জীবনবোধ, জীবনজিজ্ঞাসা, জীবন দর্শন শিল্পকর্মকে প্রভাবিত করে।”
বিশ্ব শিল্পকলার ইতিহাসের বিশ্লেষন করে এবং উপরে উল্লেখিত উক্তি চিহ্নের অধীন ভাবনা সমূহের প্রেক্ষিতে আমার মনে হয় কোন সচেতন শিল্পী কখনোই কোন কিছুর অনুকরণ করেনা। সে প্রকৃতির হোক কিংবা প্রকৃতির যে কোন বিষয়ই হোক। প্রকৃতির মানুষ, প্রকৃতির বিষয়বস্তু শিল্পী তাঁর নিজের মত করে উপস্থাপন করেন। শিল্পী তাঁর চিত্রিত বিষয় নিয়ে চিন্তা ভাবনা করেন। যার প্রতিফলন আমরা শিল্পকর্মে দেখতে পায়। সমকালীন শিল্পকলা অনুকরণ নির্ভরতা থেকে বেরিয়ে চিন্তা, আবেগ, অনুভূতি ও বুদ্ধিভাবনার ব্যাপার হয়ে উঠেছে। শিল্পে ব্যক্তি শিল্পীর সাথে সমাজের ক্রিয়া-প্রতিক্রিয়া প্রাধাণ্য পায়। মানুষ তার চিন্তাভাবনা প্রয়োগে অনেক বেশি স্বাধীনতা পায়। কল্পনার ডানায় ভর করে মানুষ বহুদুর যেতে পারে। শিল্পে স্বাধীনতা চিন্তার মতোই বাঁধাহীন। মানুষ যেমন নির্দ্বিধায় যা ইচ্ছা ভাবতে পারে, চিন্তা করতে পারে, শিল্পও তেমনি বাঁধাহীন ভাবে যেকোন রূপে আবির্ভূত হতে পারে।

আমার ধারণা

শিল্প আমাদের সিদ্ধান্ত বা সমাধান দেয় না। শিল্প শুধু আমাদের অনুভূতিতে নাড়া দেয়। উত্তর আধুনিক শিল্পকলা এই অনুভূতিতে অনেকসময় সরাসরি ধাক্কা দেয়। দর্শক তার মত করে শিল্পের রস গ্রহণ করতে পারে। সভ্যতার শুরু থেকেই বহু মনীষী মানুষকে শান্তির দিকে উদ্বুদ্ধ করেছেন। তবু সভ্যতায় হিংসার মাত্রা শুধু ক্রমাগত বেড়ে যায়। এর কারণ মানুষের তীব্র লোভ, অহংবোধ (Ego), চাহিদা ইত্যাদি। অহংবোধ মানুষকে ক্ষমতার জন্য লালায়িত করে। ক্ষমতা আরো বেশি ক্ষমতাকে পুঞ্জিত করতে চায়, পুঁজি যেমন আরো পুঁজির আহবান করে। এই ক্ষমতাই শোষণের মূল, হিংসা ও সন্ত্রাসের মূল। পাশ্চাত্যের উত্তর আধুনিক শিল্পকলা এই ক্ষমতার চরিত্রকে চিনতে ও চেনাতে সাহায্য করে। কিন্তু শোষণ ও হিংসাকে নিবৃত্ত করার কোন পথের সন্ধান দিতে পারেনি। সেটা তার উদ্দেশ্যও ছিলনা। আর্ট এ্যাজ আইডিয়া বা আর্ট এ্যাজ ইনফরমেশন। শিল্প উপস্থাপনার প্রথাগত আর সব শ্রেণীকরণের পাশাপাশি High & Low Art বিভাজন প্রশ্নবিদ্ধ হয় সমকালীন শিল্প ধারণায়। উত্তর আধুনিক শিল্পকলায় শিল্প সৃষ্টি মূলতঃ বুদ্ধির স্তর থেকে উঠে আসা চিন্তাভাবনা প্রসূত উপলব্ধির প্রকাশ।
সমকালীন শিল্পধারণায় শিল্পীরা শিল্পবাজার অর্থাৎ গ্যালারির পরিবর্তে প্রকৃতিতে শিল্প নির্মাণে উদ্যোগী হয়। অস্থায়ী শিল্প নির্মাণে প্রকৃতিতে স্পেস এবং উপকরণের সহজলভ্যতা শিল্পীদের গ্যালারির বাইরে শিল্প নির্মাণে উদ্বুদ্ধ করে। শিল্পের নতুন মাত্রা যোগ করার জন্য শিল্পীরা বিভিন্ন মাধ্যম এবং উপকরণ ব্যবহার করেন। শিল্পীর শিল্পকর্ম নির্মাণে প্রথাগত দৃষ্টিনন্দন বিষয়ের চেয়ে ধারণা প্রধান হয়ে উঠে। শিল্পে সমাজ, রাজনীতি, অর্থনৈতিক বৈষম্যতা ইত্যাদি প্রকাশ পায়।

Search This Blog

Translate

Popular Posts

  • Portrait-mili
  • Mongla
    Mongla Water Colour on Paper
  • Landscape- Jahangirnagar University
  • Jibon Onuvobe-6
    Jibon Onuvobe-6 Acrylic on Canvas 60 x60 cm 2014
  • Jibon Onuvobe-10
    Jibon Onuvobe-10 Acrylic on Canvas 135 x 105 cm 2014
  • 1971
    1971 Acrylic on Canvas 2008
  • Portrait- emu
  • Jibon Onuvobe-11
    Jibon Onuvobe-11 Acrylic on Canvas 60 x 60 cm 2014
  • Portrait-Asad
  • Dhaka University Hall Life-4
    Dhaka University Hall Life-4 Acrylic on Canvas 150 cm x 120 cm 2010

আমার লেখা

  • মন মোর মেঘের সঙ্গী

Painting,Installation

  • Painting
  • Conceptual Drawing
  • Drawing
  • Installation
  • Water Colour
  • Photography
  • Performance

Total Pageviews

Subscribe To

Posts
Atom
Posts
All Comments
Atom
All Comments
Copyright : Forhad Uddin Masum. Awesome Inc. theme. Powered by Blogger.